News update
  • OIC Condemns Israeli move Aimed at Preventing Call to Prayer     |     
  • Power Division meeting reviews high electricity bill complaints     |     
  • Dhaka Tops Global Air Pollution Index Again     |     
  • UN Unveils First Global AI Assessment Report     |     
  • Balogun scores and sees red as US beat Bosnia 2-0     |     

লাঞ্চের আগে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিলো বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-05-17, 3:08pm

ertyertewrtwerwe-4df5b1bd1aae72590989fd37b0b7c3891779008919.jpg




এই সেশনটা আমাদের। নাজমুল হোসেন শান্ত যদি এই কথা বলেন, তাতে কি একটুও ভুল হবে? গতকাল শেষ বিকেলে পাকিস্তানের উদ্বোধনী ভাঙতে না পারলেও টাইগাররা আজ লাঞ্চের আগে ৪ উইকেট তুলে নিয়েছে।

টাইগারদের এই সফলতার নেপথ্যে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। দুজনই দুটি করে উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ দুই ওপেনারকে ফেরানোর পর মিরাজের শিকার হয়েছেন শান মাসুদ ও সৌদ শাকিল। ৪ উইকেটে পাকিস্তানের রান ৯৬, বাংলাদেশ এখনও এগিয়ে ১৮২ রানে।

৩৭ রান নিয়ে বাবর আজম ও ৬ রানে সালমান আলী আগা লাঞ্চের পর আবার ব্যাট করতে নামবেন

সিলেটে দিনের দ্বিতীয় ওভারেই তাসকিন তুলে নেন আবদুল্লাহ ফজলের উইকেট। ওভার দ্য উইকেট থেকে তাসকিনের ব্যাক অব লেন্থের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফজল। ঝুঁকে পড়ে ক্যাচ নেন লিটন কুমার দাস।

পরের উইকেট পেতে টাইগারদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের চতুর্থ ওভারে তাসকিন ফের বল হাতে নিয়ে ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজান আইওয়াসকে। আইওয়াসের ব্যাটে এজ হওয়া বল প্যাডে লেগে উঠে যায় শর্ট স্কয়ার লেগ অঞ্চলে। মুমিনুল হক নিরাপদেই বল তালুবন্দী করেন। ২ উইকেটে পাকিস্তানের রান তখন ২৩।

পাকিস্তান শিবিরে পরের আঘাতটি হানেন মেহেদী হাসান মিরাজ। ১৭তম ওভারে প্রথম বল হাতে নিয়েছিলেন তিনি। দুই বলের মধ্যেই পান উইকেটের দেখা। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ চালিয়ে খেলেছিলেন। শর্ট কভারে একটু নিচু হয়ে ক্যাচ লুফে নেন সাব ফিল্ডার নাঈম হাসান। পরের উইকেটটিও নেন মিরাজ। সৌদ শাকিল উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাসকে।