News update
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     
  • Italy dismisses replacing Iran at the World Cup, as Trump official says     |     

দেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করাই আমাদের প্রথম কাজ: তামিম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-07, 11:45pm

e5tertewrewr-7aa9926b095157cb62d65a076a92ef301775583922.jpg




বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এখন দেশের ক্রিকেটের সম্মান ফিরিয়ে আনাই তামিমের প্রথম কাজ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (এডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।

‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যতটা সততার সঙ্গে এবং যতটা দ্রুতভাবে আমরা করতে পারি আমরা ওই জিনিসটাই করব।’

তিনি আরও বলেন, গত এক-দেড় বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত কয়েক মাস ধরে বিসিবির নির্বাচন নিয়ে অভিযোগ করে আসছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। সম্প্রতি সেই অভিযোগের প্রমাণ পাওয়ায় বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই সঙ্গে তামিমকে এডহক কমিটি সভাপতি করেছে সংস্থাটি।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।