News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

একসঙ্গে বিসিবি থেকে পদত্যাগ করলেন ৪ পরিচালক 

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-05, 12:00pm

5tret45435rtre-2ca1fa669c778fce6b104c8f855751251775368842.jpg




দেশে নতুন সরকার দায়িত্ব নেওয়া পর থেকে আবারও বিসিবি নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। এতে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝে বিসিবিতে থেকে এক সঙ্গে চারজন পরিচালক পদত্যাগ করেছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর থেকে চলা ম্যারাথন সভা শেষে এ সিদ্ধান্ত নেন তারা।

যদি আগেই পদত্যাগের বিষয়টি জানিয়েছিলেন, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু। সভা শেষে সেই তালিকায় নাম লিখিয়েছেন, শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম।

বিসিবির একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। গতকাল রাত ১০টা নাগাদ মেইলের মাধ্যমে নিজেদের পদত্যাগের কথা জানান তারা। বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তানিম। এ ছাড়া মেহেরব সিকিউরিটি কমিটি এবং মঞ্জুরুল মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন। তাদের প্রত্যেকেই পদত্যাগের নেপথ্যে ব্যক্তিগত কারণ বলে উল্লেখ করেন।

এই চারজনের আগে বিসিবি থেকে সরে দাঁড়ান বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন ইয়াসির। পদত্যাগের এই মিছিলের পর সবমিলিয়ে বিসিবিতে এখন পরিচালকের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। নির্বাচনের মাধ্যমে ২৩ এবং সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এনএসসি মনোনীত ২ পরিচালক নিয়ে গঠিত হয়েছিল বোর্ড।

এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেনকে সহ-সভাপতি মনোনীত করা হয়।