News update
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কবে, জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-02-18, 9:21pm

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951771428115.jpeg




রমজান ও পবিত্র ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ),  স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে। পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে ক্লাস শুরু হবে।