News update
  • Dhaka for Stronger UNDP Support on Climate Finance, Smooth LDC Graduation     |     
  • Divergences over climate finance work programme at Bonn Talks     |     
  • Iran Closes Strait of Hormuz Amid US Strikes     |     
  • US Launches New Iran Strikes Amid Stalled Talks     |     
  • Govt set to unveil FY27 budget this afternoon     |     

২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬৪ দিন, তালিকা দেখুন

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-12-28, 4:47pm

ertretet43543-eb223d778540e44dfe3aa7ff1721049c1766918852.jpg




নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আগামী বছরের (২০২৬ খ্রিষ্টাব্দের) বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় মোট ৬৪ দিন ছুটি রাখা হয়েছে। গত বছর এই ছুটি ছিলো ৭৬ দিন। সে হিসেবে ছুটি কমেছে ১২ দিন। এছাড়াও শুক্র ও শনিবার ছুটি বহাল রাখা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই ছুটির তালিকা প্রকাশ করে। 

তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ৬৪ দিন ছুটির মধ্যে ৮ মার্চ থেকে রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৬ মার্চ ফের ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন। এ ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে। এই ছটি গত বছর ছিলো ১৫ দিন।

দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি আছে।

এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুইদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

এ ছাড়াও অর্ধ-বার্ষিক বা প্রাক নির্বাচনি পরীক্ষা ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। আর ফল প্রকাশ ২৯ জুলাই। নির্বাচনি পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। ফল প্রকাশ হবে ১৮ নভেম্বররের মধ্যে। বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত। এ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।