News update
  • Man beaten to death in Chuadanga over financial dispute     |     
  • Dhaka's air 5th worst in the world Saturday morning     |     
  • Rooppur NPP: Rosatom installs automated control system at Unit-1     |     
  • Mount Everest season opens late, despite huge ice block, high travel costs     |     
  • 2 more children die with measles-like symptoms in Sylhet     |     

দেশের তিন বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2022-10-25, 7:31am




ঘুর্ণিঝড় সিত্রাং এর কারণে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘুর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার রাতে শিক্ষা মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও বন্ধ থাকবে। তথ্য সূত্র বাসস।