News update
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     
  • Rules on online export to global marketplaces eased     |     

শাহবাগের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-04-24, 11:50pm

c57edd6dfa47153691f3c5831d755fc659bd8793d0690fb5-b2e97edfcd33bb8f1f0cf073d6476f921777053017.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এরইমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে যথাযথ তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেছেন। প্রেস বিজ্ঞপ্তিটি সংগঠনটির দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরণ করেন।