News update
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-02-22, 6:46pm

bd79ecea85d9853975527b94c9886e9f687171027acbdbbd-f562c76c331db9b68bfd13d160cf0e771771764381.jpg

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন হাইকমিশনার প্রণয় ভার্মা। ফাইল ছবি



বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।  

প্রণয় ভার্মা বলেন, ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে। এরমধ্যে ভিসা চালুর বিষয়টিও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা।

বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও। তবে তিনি সাংবাদিকদের কাছে বৈঠক বিষয়ে কোনো মন্তব্য করেননি।