News update
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     
  • Bangladesh, US sign energy cooperation MoU in Washington     |     
  • UNAIDS Warns HIV Services Face Crisis Amid Funding Cuts     |     

ইরানকে সমর্থন দেবে চীন, জানালেন শি

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2023-02-15, 2:25pm

resize-350x230x0x0-image-212071-1676441352-50ed9815ce63abfeb81410ccaf8c5e3c1676449511.jpg




চীন ইরানকে সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে চীন সাহায্য করবে।

শি বলেন, আন্তর্জাতিক স্তরে একতরফা ইরানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, চীন তার সঙ্গে একমত নয়।

ইরানের প্রেসিডেন্ট রাইসি এখন চীন সফর করছেন। চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় ইরান। গত ২০ বছরের মধ্যে এই প্রথম ইরানের প্রেসিডেন্ট চীন সফর করছেন।

শি জিনপিং জানান, পরমাণু প্রকল্প নিয়ে একটা ন্যায্য প্রস্তাব গ্রহণ করা দরকার। এ বিষয়ে ইরানের পাশে আছে চীন।

শি বলেন, ইরানের পরমাণু চুক্তি-সংক্রান্ত আলোচনায় চীন অংশ নেবে। চীন চায়, এই আলোচনা আবার শুরু হোক।

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল। কিন্তু, ডোনান্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন তিনি এই চুক্তি থেকে সরে আসেন। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর আবার চুক্তিতে ফেরার আগ্রহ দেখান। তারপর আলোচনা শুরু হলেও মাঝে-মধ্যেই থমকে যাচ্ছে।

ইরান অবশ্য জানিয়েছে, তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার করছে। তাদের দাবি, আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপর তারা আবার পরমাণু চুক্তি করার ব্যাপারে ভাববে।

গত সেপ্টেম্বরে ইরানের তেল বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

এই পরিস্থিতিতে শি বলেন, বর্তমান জটিল পরিস্থিতিতে ইরান ও চীন পরষ্পরকে সমর্থন ও সহযোগিতা করে যাবে। তথ্য সূত্র ডয়চে ভেলে বাংলা।