
It drizzled in the Kalapara Coast for the last four days ending on Saturday 21 November 2026.
পটুয়াখালী: ঘূর্নিঝড় আকভান দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে দক্ষিন উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত ৪ দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় ৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। টানা বৃষ্টি ও শীতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ।
এদিকে টানা বৃষ্টিতে জমির আধা পাকা ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কায় দু:শ্চিন্তায় রয়েছেন আমন চাষীরা। একই সঙ্গে বৃষ্টির পানিতে ক্ষতির শংকায় পড়েছেন শীতকালীন সবজি চাষীরাও।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিন-পশ্চিম অথবা দক্ষিন দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। - গোফরান পলাশ