News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

ঢাকায় বেড়েছে গরম, তাপমাত্রা নিয়ে যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-04-03, 8:26am

img_20260403_082432-1ec8e3df52335d162f5f5ab271817d9b1775183164.jpg




গত বুধবার কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পর ঢাকায় বেড়েছে তাপমাত্রা। পরদিন ঢাকায় প্রচণ্ড গরম অনুভূত হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।