News update
  • Planting Krishna chura and Sonalu plants on roads to enhance Kuakata’s beauty     |     
  • Rizvi Named Acting BNP Secretary General After Fakhrul Resigns     |     
  • Mirza Fakhrul Nominated by BNP for Presidency     |     
  • Hasan's Six-Wicket Haul Bundles Australia Out for 198     |     
  • In Colombia’s Quake response rescuers race to find survivors     |     

সিদ্ধেশ্বরীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2026-06-15, 8:38am

img_20260615_085857-5fc6b4e64241112002bab9898ca124e31781492882.png




রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী বস্তিতে সাত বছর চার মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (১৪ জুন) রাতে ঘটনার চার ঘণ্টা পর প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগীর মা জানান, রাত ৯টার দিকে ভুক্তভোগী শিশুটি বাথরুমে গেলে সেখান থেকে তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যায় ওই কিশোর। রাজধানীর একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ওই কিশোর সেখানে শিশুটিকে ধর্ষণ করে।

পরে মেয়েকে খুঁজে না পেয়ে মা ডাকাডাকি শুরু করলে একপর্যায়ে শিশুটির মুখ চেপে ঘরের বাইরে বের করে আনে অভিযুক্ত কিশোর। ভুক্তভোগীর মা আরও অভিযোগ করেন, ঘটনার পর ওই কিশোরের মা এবং আত্মীয়-স্বজনেরা তাকে নানানভাবে বুঝিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে তিনি তার স্বামীকে বিষয়টি দ্রুত জানিয়ে দেন।

জানা গেছে, শিশুটির বাবা সোহেল স্থানীয় একটি মার্কেটে দারোয়ানের চাকরি করেন। তিনি এসে পুরো বিষয়টি জানার পর স্বজনদের সঙ্গে নিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত এবং তার পরিবার এলাকায় যথেষ্ট প্রভাবশালী। এ ঘটনার পর থানায় এসে উল্টো ভুক্তভোগীর পরিবারকে মামলা না করতে চাপ দেয়াসহ নানান হুমকি-ধমকি দিচ্ছে তারা। এমনকি সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত তাদের এক আত্মীয়ের প্রভাবের ভয়ও দেখানো হচ্ছে ভুক্তভোগী পরিবারকে।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সব নিয়ম মেনে ভুক্তভোগী শিশুকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হবে।